সর্বশেষ

রূপগঞ্জে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাই, ওসিসহ আহত ৬ গ্রেফতার-১২

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার পলাতক আসামী শামীম মিয়াকে (৪২) গ্রেফতারের পর দুর্বৃত্তরা তাকে ছিনিয়ে নিয়ে যায়।

৫মে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় দুর্বৃত্তরা পুলিশের উপর হামলা করে তাদের অবরুদ্ধ করে রাখার পর এ ঘটনাটি ঘটে। শামীম মিয়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮নম্বর ওয়ার্ডের আব্দুল খালেদের ছেলে।

শামীম মিয়া রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত চনপাড়ায় পুলিশের অভিযান অব্যাহত ছিল। এঘটনায় দুর্বৃত্তদের হামলায় রূপগঞ্জ থানার ওসিসহ ৬ পুলিশ আহত হয়েছে।

আহতরা হচ্ছে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, এসআই রৌশন আলী, এসআই সিরাজুল ইসলাম, এসআই নাজিম উদ্দিন, কনস্টেবল আব্দুস সামাদ, শাহদাৎ হোসেনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকায় ১২জনকে গ্রেফতার করা হয়েছে।

রূপগঞ্জে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

গ্রেফতারকৃতরা হলো হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার পলাতক আসামী শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তার (৩১) চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের গোলাম কিবরিয়া (৩৬), দাদন মিয়া (৫১), ইমরান হোসেন (৩০), সাব্বির হোসেন (১৮), ইউনুস আলী (৩০), ইউসুফ মিয়া (৩৫), সুমন মিয়া (২৬), শফিকুল ইসলাম (২২), আজগর আলী (২৫), রুহুল আমীন (২৬) ও আফছার উদ্দিন (৪২)। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে রূপগঞ্জের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শামীম মিয়াকে তার ঘর থেকে গ্রেফতার করে।

বিষয়টি মূহুর্তের মধ্যেই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় ছড়িয়ে পড়ে। শামীম মিয়ার সমর্থক ও দুর্বৃত্তরা মিছিল করে রাম দা, লোহার রড, ছোরা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশ সদস্যদের ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের উপর চড়াও হয়।

হামলাকারীরা পুলিশের গাড়িও অবরুদ্ধ করে। পুলিশের পিকআপ ভ্যানের চাকা কেটে ফেলে।এক পর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে তারা হাতাহাতি করে। শামীম মিয়ার অনুসারী ও দৃর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি, দুইটি মোবাইল ফোনসহ আটক শামীম মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। ভাংচুর করা হয় পুলিশের ব্যবহৃত গাড়ি। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে।

মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে আটক করা হয়। চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহদী ইসলাম বলেন, হামলায় রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিনসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। পরে পুলিশ, র‌্যাব, গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পলাতক আসামী শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে গ্রেফতার করে।

যশোরে ৭ কোটি টাকা মূল‍্যের সোনাসহ ২ পাচারকারী আটক

রূপগঞ্জ থানার এসআই ইউনুস আলী খান বাদী হয়ে পুলিশের উপর হামলা, সরকারিকাজে বাঁধা প্রদান ও সরকারি মালামাল ক্ষয়ক্ষতির অভিযোগে ৪০ জনকে নামীয় ও অজ্ঞাত ১৫০/২০০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ মে ২০২৬
Trulli

রূপগঞ্জে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাই, ওসিসহ আহত ৬ গ্রেফতার-১২