সর্বশেষ

রূপগঞ্জে রপ্তানিমুখী স্পিনিং মিলের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রপ্তানিমুখী নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে। ৬মে বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো পৌরসভার যাত্রামুড়া স্লূইজ গেইট এলাকায় তারা এ অবরোধ কর্মসূচি পালন করে।

শ্রমিকরা জানায়, নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড কারখানায় তুলা থেকে সুতা উৎপাদন করা হয়। সেই সুতা বিদেশে রপ্তানি করা হয়। এ কারখানায় ৭ শতাধিক শ্রমিক কাজ করে। তিন মাসের বকেয়া বেতনের জন্য মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের একাধিকবার বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৬মে বুধবার বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু বকেয়া বেতন পরিশোধ করা হয়নি।

পাথরের চর জামালপুরে বিজিবির অভিযানে ১৮৬ বোতল ভারতীয় মদ আটক

শ্রমিকরা পুনরায় বকেয়া বেতনের দাবি জানালে মালিকপক্ষ বেতন দিতে অপারগতা প্রকাশ করেন। পরে শ্রমিকদের উত্তেজনা ছরিয়ে পড়ে।পরে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা কাজে যোগ না দিয়ে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় অবরোধ করে। এসময় মহাসড়কের উভয়দিকে ছয় কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পথচারী ও পরিবহনের যাত্রীরা ভোগান্তিতে পড়ে।

খবর পেয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ দুপুর দেড়টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের শান্ত করেন। এ সময় ৭মে বৃহস্পতিবার সকালে বেতন ভাতা পরিশোধ করার মালিকপক্ষের আশ্বাসে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয় আজ।

বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে ময়মনসিংহ সেমিনার ও রেলি অনুষ্ঠিত

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, দুপুর দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি শান্ত রয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ মে ২০২৬
Trulli

রূপগঞ্জে রপ্তানিমুখী স্পিনিং মিলের শ্রমিকদের মহাসড়ক অবরোধ