সর্বশেষ

বেলকুচিতে পরিত্যক্ত ১টি রিভলবার শিশুর হাতে, উদ্ধার করেছে থানা পুলিশ

উপজেলা সংবাদদাতা

খন্দকার মোহাম্মাদ আলী:

সিরাজগঞ্জের বেলকুচিতে একটি রিভলবার উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।

শুক্রবার (৬মে) বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মোঃ রাজু সরকারের স্ত্রী খাদিজা বেগম (৩০)খরের পালার খর রোদ্রে শুকাইতে দেওয়ার সময় তার সাথে থাকা রাজু সরকারের শিশু ছেলে ছোয়াদ (১০) রিভলবারটি দেখতে পায়। বাচ্চাটি খেলনা মনে করে তার মায়ের কাছে এনে দেয়। এ বিষয়ে জানাজানি হলে বেলকুচি থানা পুলিশকে অবগত করে।

বিমানবন্দরে ঘটনার মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

স্থানীয় ও থানা সূত্রে জানা যায় বেলকুচি থানা পুলিশ মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মোঃ রাজু সরকারের (৩৫) বাড়ীর খড়ের পালায় একটি রিভলবার রয়েছে।

উক্ত সংবাদের ভিত্তিতে বেলকুচি সার্কেলের নেতৃত্বে বেলকুচি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুপুর ২.১০ঘটিকার সময় খড়ের পালা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার উদ্ধার করা হয়।

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইন সার্চ (ওসি) ইমাম জাফর বলেন মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেরে রিভলবারটি উদ্ধার করি। রাজু সরকারের তিন ভাইয়ের দুই ভাই প্রবাসী ও এক ভাই ঢাকায় কর্ম করায় প্রাথমিক অবস্থায় তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে প্রকৃত দুষ্কৃতিকারীকে চিহ্নিত করার জন্য তদন্ত চলমান।

ইউপি ও পৌর নির্বাচনে বিগত ১৭ বছরের সংগ্রামী ও জনপ্রিয় প্রার্থীরাই পাবেন বিএনপির সমর্থন: মীর শাহে আলম

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ মে ২০২৬
Trulli

বেলকুচিতে পরিত্যক্ত ১টি রিভলবার শিশুর হাতে, উদ্ধার করেছে থানা পুলিশ