সর্বশেষ

ঢাকা-আরিচা মহাসড়কে আনসার সদস্যদের উপর হকারদের হামলায় আহত-৬

মোঃ মাইনুল ইসলাম

ঢাকা-আরিচা মহাসড়কে ফুটপাতে হকার বসতে না দেওয়ায় দায়িত্বরত আনসারদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে হকারদের হামলায় অন্তত ৬ জন আনসার সদস্য আহত হয়েছে বলে জানা যায়।

শুক্রবার (৮ মে) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের নিউ মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত আনসার সদস্যরা হলেন- আনাস, সামসুদ্দিন,এম.এইচ মানিক,মুন্নাসহ আরোও দুই জন।

হাইকোর্টের আদেশকে তোয়াক্কা না করেই শিবালয়ে প্রকাশ্যেই যমুনা থেকে বালু উত্তোলন

আহত আনসার সদস্য এম.এইচ মানিক বলেন, আমরা প্রতিদিন পথচারীদের যাতায়াত নিবিঘ্নে রাখার জন্য কাজ করি। আজকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে প্রতিদিনের ন্যায় হকার বসতে নিষেধ করা হয়। এসময় উত্তেজিত হকাররা দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হামলা করে। এতে ৬ জন আনসার সদস্য আহত হয়েছে বলে জানান তিনি।

সাভার উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা আনিছুর রহমান বলেন, হকারদের বসতে না দেওয়ার ৬ জন আনসার সদস্য হামলার শিকার হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সাভার মডেল থানায় ঘটনাটি অবহিত করা হয়েছে।

ধামরাইয়ে কুশুরা ইউনিয়ন ভূমি অফিসে ‘দালাল’মনিরের দাপট:নেপথ্যে কার খুঁটির জোর?

সাভার মডেল থানার কর্মকর্তাদের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকেে পাওয়া যায়নি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ মে ২০২৬
Trulli

ঢাকা-আরিচা মহাসড়কে আনসার সদস্যদের উপর হকারদের হামলায় আহত-৬