সর্বশেষ

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে সিরাজদিখানে গণস্বাক্ষর কর্মসূচি 

উপজেলা সংবাদদাতা

আরিফ হোসেন হারিছ:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ সিরাজদিখান থানা শাখার উদ্যোগে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে আলেম ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ মে ২০২৬) দিনব্যাপী উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার সিকদার মার্কেট প্রাঙ্গনে এ গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে ময়মনসিংহ সেমিনার ও রেলি অনুষ্ঠিত

অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে বলেন, বিষয়টি দীর্ঘদিন ধরে জনমনে আলোচিত হয়ে আসছে এবং এ বিষয়ে রাষ্ট্রের সুস্পষ্ট অবস্থান প্রয়োজন বলে তারা মনে করেন। গণস্বাক্ষরের মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবী আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ্ কাসেমী ।

​বিমানবন্দরে পরিচালককে লাঞ্ছিত করার হুমকি জামায়াত নেতার: আসল ঘটনা কী?

আরো উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমাদ ইসহাকী,  সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান, সিরাজদিখান থানা শাখার সভাপতি মুফতী আব্দুল গাফফার, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির, সহ-সভাপতি হাজী কামাল, জনাব মনিরুজ্জামান মিলন,  সাধারণ সম্পাদক মুফতি আবু শাহাদাত খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী সুলাইমান হাবীব, সাংগঠনিক সম্পাদক মুফতী মাহমুদ জহির কাসেমী, রশুনিয়া ইউনিয়ন মাওলানা আব্দুল আহাদ, চিত্রকোট ইউনিয়ন সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, শেখরনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক জনাব আবু বকর রানা, কেয়াইন ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসরূর, বালুচর ইউনিয়নের সভাপতি মুফতী সারওয়ার আলম, বয়রাগাদি ইউনিয়নের সভাপতি মাওলানা ত্বহা, মধ্যপাড়া ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল কাদির, সাধারণ সম্পাদক হাফেজ আবুল কালাম, জৈনসার ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা আমির হোসেন, কোলা ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, সিরাজদিখান বাজার মসজিদের ইমাম মাওলানা নোমান আল হানাফী কেন্দ্রীয় দাঈ মাওলানা আবু ইউসুফ সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ মে ২০২৬
Trulli

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে সিরাজদিখানে গণস্বাক্ষর কর্মসূচি