সর্বশেষ

চকরিয়ায় মসজিদের ইমামের আত্মহত্যা, দরজা ভেঙ্গে লাশ উদ্ধার

আলাউদ্দিন - কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম জামে মসজিদের ৮ নম্বর ওয়ার্ডে এক মসজিদের ইমামের আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, ঘটনাস্থলে মেম্বার নুরুল আজিম উপস্থিত ছিলেন, নিহত মোহাম্মদ ইদ্রিস স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

১৪ ই মে ২৬ সকাল ১১ টা ৩০ মিনিটের সময় বুধবার নিজ কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান এলাকার লোক। পরে বিষয়টি স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাৎক্ষণিক খবর দেন মেম্বার নুরুল আজিম এবং থানা পুলিশকে দ্রুত ঘটনাস্থলে থানা পুলিশ পৌঁছে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করেন এবং আলামত হিসেবে আত্মহত্যা জন্য ব্যবহৃত একটি বিদ্যুৎতের তার এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেন।

পাথরের চর জামালপুরে বিজিবির অভিযানে ১৮৬ বোতল ভারতীয় মদ আটক

থানা পুলিশ, স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ ইদ্রিস ধর্মপরায়ণ ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার হঠাৎ মৃত্যুতে স্বজন, মুসল্লি ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে। আত্মহত্যার পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনির হোসেন এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে, তাৎক্ষণিক খবর পেয়ে মোহাম্মদ ইদ্রিসের পরিবার পৌঁছেন, নিহতের বাড়ি রামু রশিদ নগর পাহাড়তলী এলাকার বলে জানা যায়,

বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে ময়মনসিংহ সেমিনার ও রেলি অনুষ্ঠিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ মে ২০২৬
Trulli

চকরিয়ায় মসজিদের ইমামের আত্মহত্যা, দরজা ভেঙ্গে লাশ উদ্ধার