সর্বশেষ

বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হামিদের মৃত্যুতে শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রী: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান আর নেই (ইন্না…. রাজেউন)। তিনি শুক্রবার সকাল ১১টার দিকে উত্তরা আহ্ছানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি লিভার জটিলতায় ভারতসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন।

তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন সহ নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

৩ মাস পর নিখোঁজ স্ত্রীকে পেলেন স্বামী, সন্ধান মিলল কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওতে

মৃত্যুকালে তিনি দুই সন্তান, স্ত্রী সহ গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ২০১৩ সাল থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায় আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি কেন্দ্রীয় কমিটির পাশাপাশি গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম একজন দায়িত্বশীল নেতাকে হারালো। সংগঠনের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে। মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতবাসী করেন।

বিকেলে তার জানাযা নামাজ গাজীপুর বোর্ড বাজারে অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

ফরিদপুরে মুক্ত পানিতে খাঁচায় মাছ চাষে সাফল্য,সরকারি সহায়তার আকুতি উদ্যোক্তাদের

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ মে ২০২৬
Trulli

বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হামিদের মৃত্যুতে শোক প্রকাশ