সর্বশেষ

ঈদগাঁও দরগাহ পাড়া সরকারি ঘর দখল নিয়ে ক্ষোভ, বঞ্চিত হচ্ছেন প্রকৃত অসহায়রা

অ্যাডমিন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দরগাহ পাড়া এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর দখলকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ, উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, যাদের নামে কোনো বৈধ কাগজপত্র নেই কিংবা যাদের নিজস্ব বাড়িঘর রয়েছে, তারাও প্রভাব খাটিয়ে সরকারি ঘরে বসবাস করছেন। এতে প্রকৃত গৃহহীন ও অসহায় পরিবারগুলো সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দরগাহ পাড়ার বেশ কয়েকটি সরকারি ঘর দীর্ঘদিন ধরে এমন ব্যক্তিদের দখলে রয়েছে, যারা আশ্রয়ণ প্রকল্পের প্রকৃত সুবিধাভোগী নন। অভিযোগ রয়েছে, অনেকের নিজস্ব বসতবাড়ি ও জমিজমা থাকা সত্ত্বেও তারা সরকারি ঘর দখল করে রেখেছেন। ফলে যেসব অসহায় পরিবার মাথা গোঁজার ঠাঁই পাওয়ার আশায় দিন কাটাচ্ছে, তারা আজও আশ্রয়ের বাইরে রয়ে গেছে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। তারা বলেন, সরকারি সম্পদ ব্যক্তিস্বার্থে ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রকৃত সুবিধাভোগীদের অধিকার নিশ্চিত করতে অবৈধ দখলদারদের চিহ্নিত করে দ্রুত উচ্ছেদ করা প্রয়োজন।

গাজীপুরে বিয়ের প্রলোভনে জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগ

এলাকাবাসী কক্সবাজার জেলা প্রশাসক ও ঈদগাঁও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে।

একইসঙ্গে যেসব অসহায় ও গৃহহীন পরিবার প্রকৃতপক্ষে সরকারি সহায়তার যোগ্য, তাদের হাতে সরকারি ঘর তুলে দেওয়ার জোর দাবি জানান তারা, এই বিষয়ে ঈদগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি যাচাই বাচাই করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে অতি শীঘ্রই, সরকারি ঘর দখল করা কার ও অধিকার নেই, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটি এম শিফাতুল মাজদারের হস্তক্ষেপ কামনা করেন সকলেই।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে সরকারি আশ্রয়ণ প্রকল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হবে এবং প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন।

দোহার থেকে নারায়ণগঞ্জ: নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমানকে ঘিরে পুরনো অভিযোগ ফের আলোচনায়

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ মে ২০২৬
Trulli

ঈদগাঁও দরগাহ পাড়া সরকারি ঘর দখল নিয়ে ক্ষোভ, বঞ্চিত হচ্ছেন প্রকৃত অসহায়রা