সর্বশেষ

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

উপজেলা সংবাদদাতা

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ মে শনিবার সকালে কলেজ রোডস্থ অডিটোরিয়াম ভবনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সভাপতির অনুপস্থিতিতে সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মেসবাহ উদ্দিন খান রতন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, সহ অর্থ সম্পাদক মোঃ আবুল খায়ের মাসুদ কাজী, দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান রাসেল, সমাজ কল্যাণ সম্পাদক এ,কে,এম মঞ্জুরুল হক, সদস্য এমদাদুল হক সুমন, আজিজুর রহমান বশির, এইচ এম সিজার, বিন আমীন, মিঠুন চক্রবর্তী প্রমুখ।

ধামরাইয়ে কুশুরা ইউনিয়ন ভূমি অফিসে ‘দালাল’মনিরের দাপট:নেপথ্যে কার খুঁটির জোর?

এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ৫ টি এজেন্ডার উপর আলোকপাত করা হয়েছে।সংগঠনের কাজের গতিশীলতা বৃদ্ধি, অফিস সংস্কার, ২০ জুন শনিবার ঈদ পুনর্মিলনী বাস্তবায়ন ও পরিচিত সভার আয়োজন এবং এ উপলক্ষে স্মরণিকা প্রকাশ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে ২ টি সাব কমিটি গঠন করা হয়েছে এবং পূর্বের সাব কমিটিদ্বয়ের মেয়াদ শেষ হওয়ায় উহা বাতিল করা হয়েছে।

গাজীপুরে নারী সাংবাদিককে পিটিয়ে-কুপিয়ে জখম:জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ মে ২০২৬
Trulli

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত