সর্বশেষ

রুপগন্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ভোলাব ইউনিয়ন টিম দাউদপুর ইউনিয়ন টিমের বিরুদ্ধে ৩-০ গোলে বিজয়ী

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগন্জের রুপগন্জে মুড়াপাড়া ইউনিয়নস্হ মুড়াপাড়া সরকারী পাইলট মডেল হাই স্কুলের ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে গোল্ডকাপ ফুটবলটুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।এ টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন রুপগন্জ উপজেলার সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দীপু।আজ টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা ভোলাব ইউনিয়ন বনাম দাউদপুর ইউনিয়নের মধ্যে স্কুল মাঠে বিকাল ৪-০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

খেলায় ভোলাব ইউনিয়ন ৩-০ গোলে দাউদপুর ইউনিয়নকে পরাজিত করে। আজকের আকর্ষণীয় খেলাটি কিক্ অফের মাধ্যমে উদ্বোধন করেন প্রধান অতিথি মুক্তিযোদ্বা কাজী মনিরুজ্জামান সাবেক সভাপতি বি জি এম ই এবং সভাপতি ১২৫ বছর পূর্তি মুড়াপাড়া সরকারী মডেল হাই স্কুল উদযাপন কমিটি।

৩ মাস পর নিখোঁজ স্ত্রীকে পেলেন স্বামী, সন্ধান মিলল কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওতে

এ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগন্জ জেলা বি এন পি ও ১২৫ বছর পূর্তি মুড়াপাড়া সরকারী মডেল পাইলট হাই স্কুল উদযাপন কমিটির সম্পাদক গোলাম ফারুক খোকন।

আরও উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ সাবেক সহ সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল, মোঃ সজল,সাবেক যুগ্ম-সম্পাদক, নারায়ণগন্জ জেলা ছাত্রদল, মোঃ আল আমিন সরকার,ট্রেজারার,১২৫বছর পূর্তি মুড়াপাড়া সরকারী মডেল হাই স্কুল উদযাপন কমিটি,সৈয়দ গোলাম রুপস,সহ-সভাপতি,স্বাধীনতা ফুটবল ক্লাব,বা ফু ফে, মোঃ মনির হোসেন আহ্বায়ক ফুটবল টুর্নামেন্টে কমিটি, সদস্য বর্গ ক্রীড়া কমিটি ও প্রমুখ। এ খেলাটি আনুমানিক ১২ হাজার দর্শকবৃন্দ উপভোগ করেন।

ফরিদপুরে মুক্ত পানিতে খাঁচায় মাছ চাষে সাফল্য,সরকারি সহায়তার আকুতি উদ্যোক্তাদের

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ মে ২০২৬
Trulli

রুপগন্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ভোলাব ইউনিয়ন টিম দাউদপুর ইউনিয়ন টিমের বিরুদ্ধে ৩-০ গোলে বিজয়ী