সর্বশেষ

টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পুঁজিবাজার উন্নয়নে ডিএসই-সুইসকন্ট্যাক্টের সমঝোতা স্মারক সই

অনলাইন ডেস্ক

দেশের পুঁজিবাজারের মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আজ রোববার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নুজহাত আনোয়ার বলেন, পারস্পরিক সমন্বয় ও সুস্পষ্ট পরিকল্পনার ফলে এ উদ্যোগ দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়েছে, যা দেশের এসএমই খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পুঁজিবাজারে অংশগ্রহণ বাড়াতে সক্ষমতা উন্নয়ন, কর্পোরেট গভর্ন্যান্স ও কমপ্লায়েন্স বিষয়ে সহায়তা প্রয়োজন।

ইসলামিক ক্রেডিট কার্ডে নিষিদ্ধ খাতে লেনদেন বন্ধের নির্দেশ

সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেন বলেন, বাংলাদেশের অর্থনীতিতে এসএমই কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলেও তারা অর্থায়ন, প্রতিযোগিতা সক্ষমতা এবং কমপ্লায়েন্স সংক্রান্ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে এসএমই প্রতিষ্ঠানগুলোর জন্য বিকল্প অর্থায়ন ও ইকুইটি ভিত্তিক মূলধন সংগ্রহের সুযোগ সৃষ্টি অত্যন্ত জরুরি। ডিএসই’র সঙ্গে এ অংশীদারিত্ব সম্ভাবনাময় এসএমই প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারমুখী করতে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সমঝোতা স্মারকের আওতায় তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা ও কৃষিসহ বিভিন্ন কৌশলগত খাতে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। পাশাপাশি পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি), সাসটেইনেবিলিটি রিপোর্টিং, উদ্যোক্তা উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি, জলবায়ু সহনশীলতা, বাণিজ্য সহায়তা এবং দক্ষতা উন্নয়ন বিষয়েও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

এ ছাড়া যৌথভাবে সক্ষমতা উন্নয়ন কর্মসূচি, সচেতনতামূলক কর্মশালা, ইনকিউবেশন সহায়তা এবং পরামর্শমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে অধিকতর অংশগ্রহণে উৎসাহিত করা হবে। একই সঙ্গে গ্রিন বন্ড, সাসটেইনেবিলিটি-লিংকড বন্ড, সুকুক এবং ব্লেন্ডেড ফাইন্যান্স মডেলসহ টেকসই অর্থায়ন পণ্য উন্নয়নেও সহযোগিতা করবে উভয় প্রতিষ্ঠান।

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় প্রায় ১৫ হাজার ৭১৩ কোটি টাকা

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ মে ২০২৬
Trulli

টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পুঁজিবাজার উন্নয়নে ডিএসই-সুইসকন্ট্যাক্টের সমঝোতা স্মারক সই