সর্বশেষ

ট্রেড লাইসেন্স পেতে হোটেল-রেস্তোরাঁয় প্রতিবন্ধীদের জন্য থাকতে হবে র‌্যাম্প-টয়েলেট: প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

সিটি করপোরেশন এলাকায় হোটেল বা রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স পেতে হলে প্রতিবন্ধীদের জন্য ওঠা–নামার র‌্যাম্প এবং বিশেষ ধরনের টয়লেট নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (১৭ মে) সচিবালয়ে রাজধানীর জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

নারীদের অনার্স পর্যন্ত পড়াশোনা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রতিমন্ত্রী বলেন, ‘এখন থেকে সিটি করপোরেশন এলাকায় হোটেল কিংবা রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স দেয়ার আগে প্রতিবন্ধীদের ওঠা-নামার জন্য আলাদা র‌্যাম্প এবং বিশেষ ধরনের বাথরুম রয়েছে কি না নিশ্চিত করতে হবে।’

রাজধানীর জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজধানীতে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে জলজট তৈরি হতে পারে। তবে ধীরে ধীরে নেমে যাবে।’

অর্থের অভাবে থামবে না সম্ভাবনাময় উদ্যোগ: আইসিটি মন্ত্রী

তিনি আরও জানান, ‘রাজধানীর লেকগুলোতে সরাসরি সুয়ারেজের পানি ফেলা যাবে না। দুই বছরের মধ্যে সব বাড়িতে সেফটিক ট্যাংক ও এসটিপি বাধ্যতামূলকভাবে করতে হবে।’ এছাড়া বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহে শৃঙ্খলা আনার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ মে ২০২৬
Trulli

ট্রেড লাইসেন্স পেতে হোটেল-রেস্তোরাঁয় প্রতিবন্ধীদের জন্য থাকতে হবে র‌্যাম্প-টয়েলেট: প্রতিমন্ত্রী