সর্বশেষ

পোকখালী পূর্ব ইছাখালী কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খতম, বিশেষ দোয়া ও তাবারক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের পোকখালী পূর্ব ইছাখালী কেন্দ্রীয় জামে মসজিদের জন্য সরকারি বরাদ্দ হিসেবে ৫ মেট্রিক টন গম প্রাপ্ত হওয়ায় পবিত্র জুমার দিন ১৯ ই জুন ২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কোরআন খতম, বিশেষ দোয়া মাহফিল এবং তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মসজিদের খতিব, ইমাম, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং এলাকার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
দোয়া মাহফিলে মসজিদের জন্য গুরুত্বপূর্ণ এ সরকারি বরাদ্দ প্রাপ্তিতে সহযোগিতা করায় মাননীয় সংসদ সদস্য জননেতা লুৎফুর রহমান কাজলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে তাঁর মরহুম পিতা-মাতার রূহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং তাঁর পরিবারের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেও দোয়া করা হয়।

ঢাকা-চাঁদপুর ও বরিশাল রুটে লঞ্চের ভাড়া বেড়েছে এক লাফে ২০ থেকে ২০০ টাকা

দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

স্থানীয় মুসল্লিরা বলেন, মসজিদের উন্নয়ন, ধর্মীয় শিক্ষা প্রসার এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে এ ধরনের সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা মসজিদের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখা সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নাজির হোসেন ভুট্টু ও সাধারণ সম্পাদক মনছুর সরকার অনুষ্ঠানের সার্বিক সফলতায় সহযোগিতাকারী সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সাদুল্ল্যাপুর ক্যাম্পের ভূমি সেবায় আস্থা ফিরছে সাধারণ মানুষের

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ জুন ২০২৬
Trulli

পোকখালী পূর্ব ইছাখালী কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খতম, বিশেষ দোয়া ও তাবারক বিতরণ