সর্বশেষ

সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান

অনলাইন ডেস্ক

বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, বিগত ১৮ বছরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল বলেই বাংলাদেশ চীনের মতো উন্নত হতে পারেনি। বিজিবি সীমান্তে এখন সাহস ফিরে পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (২৭ জুন) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান বলেন, আজ যারা বলে বিএনপি সরকার ভারতের দালালি করছে, তারা ভুল প্রমাণিত হয়েছে।

বিএনপি ভারতের দালালি করলে চীন সফরে না গিয়ে সরকার প্রধান আগে ভারত সফর করতেন। তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই। কিন্তু ভারতের দাদাগিরি বরদাস্ত করা হবে না। বিএনপির এই নেতা বলেন- জামায়াতের নেতারা, এনসিপির নেতারা আজ সরকার পতনের হুমকি দেয়। আপনারা ১৭ বছর দলীয় কার্যালয়ের তালা খুলতে পারেননি। আপনারা বড় বড় কথা বলছেন। হাসনাত আবদুল্লাহ সংসদে দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে।

রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা চান আসিফ মাহমুদ

আমি বলতে চাই, হাসনাত আবদুল্লাহ ইউনুস সরকারের সময় সরকারি সব বরাদ্দ তার এলাকায় নিয়ে গেছে, এটা কি দুর্নীতি নয়? পুশইন ইস্যুতে রাশেদ খান বলেন, বিজিবি এখন সাহসের সঙ্গে কথা বলছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে বিজিবি সীমান্তে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। বিএনপি কোনো দেশের দালালি করে না। বিএনপি ভারতের দালালি করে না, পাকিস্তানের দালালিও করে না। আজ শিবিরের কেন্দ্রীয় নেতা পাকিস্তানে গিয়ে লাল গালিচা সংবর্ধনা নিয়ে দেশে ফিরে বিএনপিকে বলছে ভারতের দালাল। তাহলে আপনারা (শিবির-জামায়াত) কি পাকিস্তানের দালাল?

‘আল্লাহর আইন ছাড়া সুশাসন সম্ভব নয়’: শফিকুর রহমান
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ জুন ২০২৬
Trulli

সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান