সর্বশেষ

ব্রাজিল-জাপান ম্যাচে ‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া রেফারিকে দায়িত্ব দিল ফিফা

অনলাইন ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ পর্বের মহাগুরুত্বপূর্ণ ব্রাজিল-জাপান ম্যাচের চূড়ান্ত রেফারি প্যানেল ঘোষণা করেছে ফিফা। ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানির সাথে সহকারী হিসেবে একঝাঁক ইউরোপীয় রেফারি দায়িত্ব পালন করবেন। সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে মাঠের মূল দায়িত্বে মারিয়ানিকে সহায়তা করবেন তার দুই স্বদেশী দানিয়েল বিন্দোনি এবং আলবার্তো তেগোনি।

ম্যাচটিতে চতুর্থ অফিসিয়াল হিসেবে থাকছেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার। আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে তার সঙ্গে থাকবেন আরেক সুইস অফিসিয়াল স্টিফেন ডি আলমেইদা। চলতি বিশ্বকাপে মাঠের রেফারি হিসেবে ইতালি থেকে একমাত্র মারিয়ানিই প্রতিনিধিত্ব করছেন। গ্রুপ পর্বে সৌদি আরব-উরুগুয়ে এবং কলম্বিয়া-ডিআর কঙ্গো ম্যাচ দুটি পরিচালনা করেছেন তিনি। এবার নকআউটেও দেখা যাবে তাকে। তবে তাকে ঘিরে অতীতে কিছু বিতর্কও আছে।

জ্যোতির নেতৃত্ব নিয়ে বিসিবির জরুরি বৈঠক

ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানির ক্যারিয়ার যেন এক রোমাঞ্চকর রোলারকোস্টার রাইড। সিরি আ’, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ঘরোয়া ম্যাচগুলোতে একাধিক পেনাল্টি ও ভিএআর সিদ্ধান্ত নিয়ে তীব্র আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। ২০২৪ সালে সিরি ‘আ’তে নাপোলি-ইন্টার ম্যাচে বিতর্কিত এক পেনাল্টি দেওয়ার পর তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

সর্বশেষ মৌসুমেও সহকারী রেফারি ও ভিএআর–এর সহায়তায় দেওয়া এক বিতর্কিত পেনাল্টিকে কেন্দ্র করে আবারও তীব্র সমালোচনার মুখে পড়েন মারিয়ানি। এর আগে ২০২১ সালে ইন্টার ও য়্যুভেন্তাসের মধ্যকার ম্যাচের একদম শেষ মুহূর্তে য়্যুভেন্তাসকে পেনাল্টি দেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ ইন্টার মিলানের ফুটবলাররা ড্রেসিংরুমের টানেলে মারিয়ানিকে ঘিরে ধরেছিলেন। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে সফলতার সঙ্গে দায়িত্ব পালনেরও রেকর্ড আছে ইতালিয়ান এই রেফারির। সে কারণেই হয়তো ফিফা আবারও তার ওপর আস্থা রাখছে।

পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে থাইল্যান্ডের দুর্দান্ত জয়

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ জুন ২০২৬
Trulli

ব্রাজিল-জাপান ম্যাচে ‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া রেফারিকে দায়িত্ব দিল ফিফা