সর্বশেষ

ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের  বাচ্চু সরদার গ্রেফতার

এম জাফরান হারুন

পটুয়াখালীর বাউফল থানায় দায়ের করা একটি ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি কুখ্যাত ডাকাত মো. বাচ্চু সরদার (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৮। সোমবার (৩০ জুন) রাতে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানার কালিজিরা বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত বাচ্চু সরদার বাউফল উপজেলার কালাইয়া এলাকার বাসিন্দা। তিনি মো. আলম সরদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮-এর সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং সিপিএসসি, বরিশালের একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

বিমানবন্দরে ঘটনার মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ আগস্ট গভীর রাতে ৬-৭ সদস্যের একটি ডাকাত দল বাউফল উপজেলার একটি বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ৪৩ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মো. আজাহার জোমাদ্দার বাদী হয়ে বাউফল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই র‍্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্ত বাচ্চু সরদার দীর্ঘদিন আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ইউপি ও পৌর নির্বাচনে বিগত ১৭ বছরের সংগ্রামী ও জনপ্রিয় প্রার্থীরাই পাবেন বিএনপির সমর্থন: মীর শাহে আলম

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযুক্তকে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। (০১/০৭/২০২৬)

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ জুলাই ২০২৬
Trulli

ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের  বাচ্চু সরদার গ্রেফতার