সর্বশেষ

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগে আটক-২

বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শায় ২০ বছর বয়সী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের সাহেব আলীর ছেলে আবুল কালাম অপু (২৫) এবং একই গ্রামের সেকেন্দার বাদশার ছেলে সাব্বির হোসেন (২৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ সন্ধ্যায় উপজেলার গিলাপোল বর্ণমালা বিদ্যাপীঠের পেছনে একটি পুকুরের পূর্বপাড়ে বকতিয়ারের আমবাগান সংলগ্ন বাঁশঝাড়ে নিয়ে ঐ যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার (৩০ জুন) ভুক্তভোগীর মা ছায়রা বেগম বাদী হয়ে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ‘

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার ভিত্তিতে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #

বিমানবন্দরে ঘটনার মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ জুলাই ২০২৬
Trulli

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগে আটক-২