সর্বশেষ

নেত্রকোণায় জুলাই শহীদ সোহাগের পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

অনলাইন ডেস্ক

জেলার কলমাকান্দা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সোহাগ মিয়ার পরিবারের জন্য সরকারি উদ্যোগে নতুন ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ ‘উপহারের ঘর’ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান।

শহীদ পরিবারের আবাসন নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সরকারের মানবিক উদ্যোগের অংশ হিসেবে এই হাফ-বিল্ডিং বাড়িটি নির্মাণ করে দেওয়া হচ্ছে।

প্রথম দিনে দোহারে এইচএসসি পরীক্ষা সম্পন্ন: কেন্দ্রে শান্তি, সড়কে যানজট

নির্মাণ কাজের উদ্বোধনকালে ইউএনও মাসুদুর রহমান বলেন, জুলাই বিপ্লবের শহীদরা দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন, তা কোনো কিছুর বিনিময়ে শোধ হওয়ার নয়। তাদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের পবিত্র দায়িত্ব ও নৈতিক কর্তব্য। সরকারের এই উদ্যোগ শহীদ সোহাগ মিয়ার পরিবারের জন্য একটি সম্মানজনক আবাসনের ব্যবস্থা নিশ্চিত করবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম এবং উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান।

স্থানীয় বাসিন্দারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শহীদ সোহাগ মিয়ার দরিদ্র পরিবারের জন্য এই পাকা ঘরটি নির্মিত হলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং এটি বীর শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের সময় শহীদ হন সোহাগ মিয়া। তার পরিবারের দীর্ঘদিনের আবাসনের সংকট নিরসনে সমাজকল্যাণ মন্ত্রণালয় এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে।

ধ্বংসের মুখে চুয়াডাঙ্গার নাটুদহের জমিদার নফর পাল চৌধুরীর ঐতিহ্যবাহী স্থাপনা

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ জুলাই ২০২৬
Trulli

নেত্রকোণায় জুলাই শহীদ সোহাগের পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন