সর্বশেষ

ভারী বর্ষণে ১০ জুলাই পর্যন্ত বান্দরবান জেলার সকল পর্যটন কেন্দ্র বন্ধ

অনলাইন ডেস্ক

ভারি বৃষ্টিপাতের কারণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র চারদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রাতে জারি হওয়া এক জরুরি গণবিজ্ঞপ্তি অনুসারে, পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে— এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই ২০২৬ তারিখ (শুক্রবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

মুঠোফোনের যুগে স্মৃতির পাতায় চিঠির রানার

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উক্ত সময়ে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনসহ জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।

জরুরি এ গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।

আশুলিয়ায় একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ জুলাই ২০২৬
Trulli

ভারী বর্ষণে ১০ জুলাই পর্যন্ত বান্দরবান জেলার সকল পর্যটন কেন্দ্র বন্ধ