সর্বশেষ

সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় সাংবাদিকদের মানববন্ধন

জেলা প্রতিনিধি

রফিক কুষ্টিয়া:

আজ ৭ জুলাই ২৬ইং মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় স্থানীয় দৈনিক ‘কুষ্টিয়ার খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও “ দৈনিক নতুন সময়” পত্রিকার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং প্রকৃত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলার সর্বস্তরের সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশ নেন। ‘বিচারহীনতার সংস্কৃতির অবসান হোক’ স্লোগানকে সামনে রেখে সাংবাদিক রুবেল হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পার হলেও এখনো এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটিত হয়নি। মূল খুনি ও পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনতে প্রশাসনের দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। দেশে সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করছে বলে বক্তারা উল্লেখ করেন।

ঈশ্বরদীতে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলির অভিযোগ,আহত ৫

দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক শামীম রানার সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহিন আহমেদ জুয়েল, ইবি থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাপ্তাহিক পথিকৃৎ এর ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল, একুশে টিভির কুষ্টিয়া প্রতিনিধি মাহমুদ হাসান, আয়না টিভির কুষ্টিয়া প্রতিনিধি সোহেল পারভেজ এবং কুষ্টিয়া জেলা রিপোটার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তারেক বিন আজিজ, সিনিয়র সহ-সভাপতি আশরাফ সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক রবিবার্তার প্রকাশক ও সম্পাদক গোলাম মওলা, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, দৈনিক খবরওয়ালা পত্রিকার বার্তা সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভ, গ্রীন টিভির কুষ্টিয়া প্রতিনিধি জিয়ারুল ইসলাম, এখন টিভির কুষ্টিয়া প্রতিনিধি মেজবাহ উদ্দিন পলাশ, দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি এ জে সুজন, দৈনিক সকাল বেলা পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আকরামুজ্জামান আরিফ, দৈনিক মানবকন্ঠ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আব্দুল কুদ্দুস, আপডেট কুষ্টিয়ার অর্পন মাহমুদ এবং দৈনিক কুষ্টিয়া বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লাল্টু আহমেদ সহ জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক বৃন্দ।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত শেষ করে প্রকৃত আসামিদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন জেলার সাংবাদিক নেতারা।

মাদক-অপরাধে ছাড় নয়, রাজিবপুরে মাসিক আইনশৃঙ্খলা সভায় কঠোর হুঁশিয়ারি

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ জুলাই ২০২৬
Trulli

সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় সাংবাদিকদের মানববন্ধন