সর্বশেষ

বান্দরবান পৌর এলাকায় ১৯ আশ্রয়কেন্দ্রে ঠাঁই পেয়েছেন ৪ হাজার মানুষ

অনলাইন ডেস্ক

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও সাংগু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবান পৌর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর পানি প্রবেশ করায় পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বহু ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে। ফলে শিশু, নারী ও বয়স্কসহ অসংখ্য মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

বান্দরবান পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা করুণা বড়ুয়া জানান, পৌর এলাকায় মোট ১৯টি আশ্রয়কেন্দ্র চালু রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে এ পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। তিনি জানান, আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের জন্য প্রতিদিন দুপুর ও রাতে দুই বেলা রান্না করা খিচুড়ি সরবরাহ করছে বান্দরবান পৌরসভা।

আশুলিয়ায় একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক বাসসকে বলেন, আশ্রয়কেন্দ্রে আশ্রিত সবার জন্য নিয়মিত খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি নিশ্চিত করতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য মশার কয়েল বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং অব্যাহত রয়েছে। বিশেষ করে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদস্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

তরুণদের নেতৃত্বে সমাজ পরিবর্তনের অঙ্গীকার: শিমুলিয়ার ৯নং ওয়ার্ডে কাজ করতে চান কবির হোসেন
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ জুলাই ২০২৬
Trulli

বান্দরবান পৌর এলাকায় ১৯ আশ্রয়কেন্দ্রে ঠাঁই পেয়েছেন ৪ হাজার মানুষ