সর্বশেষ

হবিগঞ্জে এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্ক

হবিগঞ্জে এনসিপি এবং পৌর বিএনপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ আদেশ জারি করেন। আদেশে বলা হয়, আজ বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল একই সময়ে ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও আইনি ব্যবস্থার দাবি

সমাবেশ দু’টিতে উভয় দলের বিপুল সংখ্যক নেতা-কর্মীর সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে এবং যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

এতে আরও বলা হয়, হবিগঞ্জ পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবিলম্বে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জনস্বার্থে একান্ত প্রয়োজন। এরই প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট।

দৈনিক সংবাদ মোহনার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সন্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা।

হবিগঞ্জ পৌর এলাকায় ৫ বা তার অধিক লোকের সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, শ্লোগান, পিকেটিং, কোনো প্রকার যন্ত্র দ্বারা বিকট শব্দ উচ্চারণ এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো কর্মসম্পাদন ইত্যাদির ওপর পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি নির্ভরযোগ্য বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, অপরাধ ও জনজীবনের গুরুত্বপূর্ণ খবর দ্রুত ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সঠিক তথ্য, বস্তুনিষ্ঠ সংবাদ এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই দৈনিক আমাদের খবর-এর মূল লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ জুলাই ২০২৬
Trulli

হবিগঞ্জে এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি