সর্বশেষ

সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

অনলাইন ডেস্ক

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডি থানায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোদ্দাছির হোসেনকে চেষ্টা মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।বুধবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মাহফুজুল হক গত ২৭ জুলাই তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী
আদালত সূত্র জানা গেছে, মামলাটিতে সালমান এফ রহমান অভিযোগপত্রভুক্ত আসামি। এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরোয়ানা কার্যকর করতে গিয়ে তদন্ত কর্মকর্তা জানতে পারেন, অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি বর্তমানে কারাগারে আটক আছেন। পরে তাকে এই মামলায়ও গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডির ২ নম্বর সড়কের ইয়েলো মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোদ্দাছির হোসেন। এসময় আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলার সময় আসামিদের ছোড়া গুলিতে মারাত্মক আহত হন তিনি। ওই তার বাবা মো. আব্দুল হান্নান সরকার (৫৭) ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলাটি দায়ের করেন।

রংপুর লংমার্চে ৫ জেলায় পথসভা করবে ১১ দলীয় জোট
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি নির্ভরযোগ্য বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, অপরাধ ও জনজীবনের গুরুত্বপূর্ণ খবর দ্রুত ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সঠিক তথ্য, বস্তুনিষ্ঠ সংবাদ এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই দৈনিক আমাদের খবর-এর মূল লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ জুলাই ২০২৬
Trulli

সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ