সর্বশেষ

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে আম উপহারের পর ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠিয়েছেন।বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে উপহারের ১শ কার্টনভর্তি ৬শ পিস আনারস আসে। এটি ওই রাজ্যের বিখ্যাত ‘কিউ’ জাতের সুমিষ্ট আনারস।গত ৩০ জুন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জাতের আম্রপালি ও হাড়িভাঙা আম পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি করার উদ্যোগ
বুধবার দুপুরে আখাউড়া-আগরতলা স্থলবন্দরের শূন্যরেখায় (জিরো পয়েন্টে) ত্রিপুরা রাজ্যের সরকারের পক্ষে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, রাজ্যের উদ্যান ও ভূমি সংরক্ষণ পরিচালক ড. ফণিভূষণ জমাতিয়া, আগরতলা কাস্টমস সুপারিন্টেনডেন্ট দেবাশীষ নন্দী চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস ও সজীব চক্রবর্তীর কাছে উপহারের আনারস তুলে দেন।আনারসগুলো ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন।

গণতন্ত্র শক্তিশালী হলে সব নাগরিকের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি
ত্রিপুরা রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় এবং রাজ্যের উদ্যান ও ভূমি সংরক্ষণ পরিচালক ড. ফণিভূষণ জমাতিয়া বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম উপহার পাঠিয়েছিলেন। সেই কারণে ফিরতি উপহার হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠিয়েছেন। এতে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে হৃদয়ের মেলবন্ধন ও সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা মনে করছেন।
এ সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ মো. আলাউদ্দিন, আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সহকারী রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ জুলাই ২০২৬
Trulli

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী