সর্বশেষ

দুর্ঘটনায় আহত অভিনেত্রী মেঘলা মুক্তা

অনলাইন ডেস্ক

চিত্রনায়িকা মেঘলা মুক্তা রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সেখানে তাঁর জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। আজ বুধবার মেঘলা মুক্তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অ্যাডমিনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ফেসবুক পোস্টে অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে লেখা হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আছেন এবং তাঁর অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে সবাই তাঁকে প্রার্থনায় রাখুন। আমরা তাঁর সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করছি।’

একই সঙ্গে ভক্ত ও নেটিজেনদের উদ্দেশে অপপ্রচার না চালানোর অনুরোধ জানানো হয়েছে সেই ফেসবুক পোস্টে। লেখা হয়েছে, ‘দয়া করে কোনো যাচাইহীন তথ্য বা গুজব ছড়াবেন না। আমরা নতুন কোনো আপডেট পাওয়ামাত্রই তা অফিশিয়াল পেজে জানিয়ে দেব।’

নিথর দেহ – কবিতা

এর আগে ২৭ জুলাই নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছিলেন মেঘলা মুক্তা। নিজের ভাঙা মুঠোফোন সেটের কয়েকটি ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘আমার ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কিছুদিন সামাজিক মাধ্যম থেকে দূরে থাকব। আপনারা আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পাবেন না। জরুরি বা গুরুত্বপূর্ণ কিছু থাকলে সরাসরি নম্বরে কল করবেন।

সেই পোস্টের দুই দিনের মাথায় তাঁর অফিশিয়াল পেজ থেকে দুর্ঘটনার খবরটি এল।

মেঘলা মুক্তা সবচেয়ে বেশি আলোচনায় আসেন তেলেগু ছবি ‘সাকালা কালা ভাল্লাভুডু’–তে অভিনয় করে। শুরুর দিকে র‍্যাম্পে কাজ করেছেন মেঘলা। মডেল হিসেবে কাজ করেছেন বিলবোর্ড আর গানের ভিডিওতে। বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন থেকে নাম লেখান সিনেমায়। মেঘলা মুক্তা অভিনীত সিনেমার মধ্যে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ উল্লেখযোগ্য।

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ জুলাই ২০২৬
Trulli

দুর্ঘটনায় আহত অভিনেত্রী মেঘলা মুক্তা