সর্বশেষ

রূপগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নিয়নস্হিত হরিনা গ্রামে পুলিশ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল মিয়াকে (৩০) গ্রেফতার করেছে। ২৯জুলাই বুধবার গোপন সংবাদ পেয়ে পুলিশ এ অভিযান চালায়। গ্রেফতারকৃত ফয়সাল মিয়া রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নবগ্রামের সায়েদ আলী মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ২৯জুলাই বুধবার গোপন সংবাদের পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল কায়েতপাড়া ইউনিয়নের হরিণা গ্রামে ফয়সাল মিয়ার গরুর খামারে অভিযান চালায়। এসময় ফয়সাল মিয়ার মোটরসাইকেলে সিমেন্টের বস্তার ভিতর থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও আইনি ব্যবস্থার দাবি

পরে পুলিশ মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ ফয়সাল মিয়াকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক সংবাদ মোহনার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সন্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ জুলাই ২০২৬
Trulli

রূপগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার