সর্বশেষ

আশুলিয়ায় বিকাশ ডিস্ট্রিবিউটরের ২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে পালানোর সময় আটক ২

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ায় বিকাশ ডিস্ট্রিবিউটর এর ২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই কর্মকর্তাকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭২ লাখ টাকা উদ্ধার করা হয়। বাকী ১ কোটি ৬৩ লাখ টাকার এখনও হদিস মিলেনি।

বিকাশ ডিস্ট্রিবিউশন নায়ফা ট্রেড বিডি কতৃপক্ষ জানান, প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তা আল আমিন ও ইউসুফ রায়হান প্রতারণার আশ্রয় নিয়ে ২ কোটি ৩৫ লাখ টাকা উত্তোলন করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করে ৭২ লাখ টাকা। পরে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে ঢাকা চীফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

দৈনিক সংবাদ মোহনার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সন্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা) জানান, আটককৃত দুইজন আসামির নেয়া মোট ২ কোটি ৩৫ লাখ টাকার মধ্যে ৭২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে এবং বাকী ১ কোটি ৬৩ লাখ টাকার হদিসে মাঠে কাজ করছে পুলিশ।

সাভারে মাদক ও চাঁদাবাজবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ জুলাই ২০২৬
Trulli

আশুলিয়ায় বিকাশ ডিস্ট্রিবিউটরের ২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে পালানোর সময় আটক ২