সর্বশেষ

বরগুনায় বিশেষ অভিযানে ৯ লাখ ৩০ হাজার টাকা ও ১৪ লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

মোঃ মাসুম বিল্লাহ্

বরগুনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় আরও দুইজন পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ জুলাই বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে বরগুনা সদর থানার একটি চৌকস দল।

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও আইনি ব্যবস্থার দাবি

অভিযানে ঘটনাস্থল থেকে খাদিজা ও মরিয়ম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, ৬ ভরি ১১ আনা ৫ রতি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার, যার আনুমানিক মূল্য ১৪ লাখ ১১ হাজার টাকা, এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। অটোরিকশাটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

পুলিশ জানায়, থানার রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, পলাতক আসামিদের বিরুদ্ধে ঢাকার মিরপুর মডেল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মলম পার্টি ও ছিনতাইয়ের মাধ্যমে এসব অর্থ ও মালামাল সংগ্রহ করে আসছিল।

পুলিশ সুপার কুদরত-ই খোদা জানান, উদ্ধার হওয়া নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তার এবং চোরাই মালামাল উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দৈনিক সংবাদ মোহনার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সন্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ জুলাই ২০২৬
Trulli

বরগুনায় বিশেষ অভিযানে ৯ লাখ ৩০ হাজার টাকা ও ১৪ লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২