সর্বশেষ

পটুয়াখালীতে হেরোইন সহ ০২ নারী মাদক কারবারি আটক

এম জাফরান হারুন

পটুয়াখালী সদর থানার বিশেষ অভিযানিক টিম অভিযান চালিয়ে ০২ নারী মাদক কারবারি কে আটক করেছে।

জানা গেছে- পটুয়াখালী সদরের আরামবাগ বি-টাইপ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সদর থানা পুলিশ। এসময় বুধবার (২৯/০৭/২০২৬) দিবাগত রাত ৯ টা হতে ১০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ০১। মোসাঃ সুমাইয়া আক্তার (২৪), গ্রাম-কাশিপুর বাজার এর পূর্ব দিকে, ইউনুছ রাড়ির বাড়ি, থানা: বাউফল, এ/পি: সাং-আরামবাগ, সদর থানা এবং ০২। মোসা: মাহিনুর বেগম (৩০), গ্রাম: পশ্চিম আউলিয়াপুর, ০২নং ওয়ার্ড, ইউপি- আউলিয়াপুর, হাল সাং- কলেজ রোড, ০২নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা কে আটক করা হয়। পরে তাদের নিকট হতে ১৫০ (একশত পঞ্চাশ) পুরিয়া হেরো’ইন উদ্ধার করা হয়।

ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইলে আত্মপ্রকাশ, সভাপতি খোরশেদ আলম, সম্পাদক আলমগীর হোসেন

এবিষয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ জানান- আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে তারা উভয়ই ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। তারা সকলেই পারিবারিক ভাবে মাদক ব্যবসার সাথে জড়িত।

ধলেশ্বরী পারাপারে ঝুঁকি নিয়ে হাজারো মানুষ, সেতুর দাবিতে বাড়ছে ক্ষোভ
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ জুলাই ২০২৬
Trulli

পটুয়াখালীতে হেরোইন সহ ০২ নারী মাদক কারবারি আটক