সর্বশেষ

‘ইন্টারনেট একটু স্লো করে দাও’—পলককে ওবায়দুল কাদেরের নির্দেশের কল রেকর্ড ট্রাইব্যুনালে

অনলাইন ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের যোগাযোগ ব্যবস্থায় প্রভাব ফেলতে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দেওয়া হয়েছিল—এমন অভিযোগের পক্ষে একটি ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।মামলার যুক্তিতর্কের সময় সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কথোপকথনের একটি কল রেকর্ড শোনানোর কথা রয়েছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এ-সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল মামলাটি শুনছেন।রাষ্ট্রপক্ষের উপস্থাপিত কল রেকর্ডে ওবায়দুল কাদেরকে পলকের সঙ্গে কথা বলার সময় ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশ দিতে শোনা যায় বলে প্রসিকিউশনের দাবি।

যশোর জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন শার্শা থানার শরিফুল ইসলাম

ফোনালাপে পলক নিজের পরিচয় দেওয়ার পর ওবায়দুল কাদের ইন্টারনেট ‘একটু স্লো’ করে দেওয়ার কথা বলেন। জবাবে পলক বিষয়টি নিয়ে ‘নেত্রীর পারমিশন’ নেওয়ার কথা জানান। এরপর ওবায়দুল কাদের অনুমতি নেওয়ার নির্দেশ দেন বলে রেকর্ডে শোনা যায়।গণ-অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ মোট সাতজন আসামির বিরুদ্ধে কার্যক্রম চলছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান।

বাউফলে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু, মাত্র ৫০ টাকায় চোখ পরীক্ষা-চিকিৎসা
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ আগস্ট ২০২৬
Trulli

‘ইন্টারনেট একটু স্লো করে দাও’—পলককে ওবায়দুল কাদেরের নির্দেশের কল রেকর্ড ট্রাইব্যুনালে