সর্বশেষ

সুযোগ পেয়েছিলেন বদলি হিসেবে, হৃদয় জায়গা করে নিলেন এলপিএলের সেরা একাদশে

অনলাইন ডেস্ক

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শিরোপা জিততে পারেনি তাওহীদ হৃদয়ের দল জাফনা কিংস। তবে দল চ্যাম্পিয়ন হতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। জায়গা করে নিয়েছেন টুর্নামেন্টের সেরা একাদশে।জাফনার হয়ে পাঁচ ম্যাচে হৃদয় করেছেন ১৫১ রান। তাঁর ব্যাটিং গড় ৭৫.৫০ এবং স্ট্রাইক রেট ১৯৮.৬৮। সেরা একাদশে থাকা তিন বিদেশি ক্রিকেটারের একজনও তিনি।

তবে শুরুতে এলপিএলে খেলার কথা ছিল না হৃদয়ের। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের বদলি হিসেবে শেষ মুহূর্তে জাফনা কিংসে সুযোগ পান তিনি। দলে যোগ দেওয়ার পর জাফনার ব্যাটিং লাইনআপে বাড়তি শক্তি যোগ করেন এই টাইগার ব্যাটার।

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন আশরাফ হাকিমি

পাঁচ ইনিংসে হৃদয়ের রান ছিল ৩৫ অপরাজিত, ৩১ অপরাজিত, ২১, ৫৪ অপরাজিত ও ১০। প্রায় প্রতিটি ইনিংসেই ছিল আক্রমণাত্মক ব্যাটিংয়ের ছাপ।হৃদয়ের কার্যকর ব্যাটিং জাফনা কিংসকে ফাইনালে ওঠার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও শেষ ম্যাচে গল গ্যালান্টসের কাছে পাঁচ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করে জাফনা।এলপিএলের নির্বাচিত সেরা একাদশে হৃদয়ের সঙ্গে জায়গা পেয়েছেন লাহিরু উদারা, স্যাম হার্পার, কামিল মিশারা, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, দুনিথ ওয়াল্লালাগে, ওয়ানুজা সাহান, ইশান মালিঙ্গা, লিজাড উইলিয়ামস ও নুয়ান থুসারা।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডাকের তালিকায় শানাকা-স্টার্লিং-সৌম্য
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ আগস্ট ২০২৬
Trulli

সুযোগ পেয়েছিলেন বদলি হিসেবে, হৃদয় জায়গা করে নিলেন এলপিএলের সেরা একাদশে