সর্বশেষ

গজালিয়ায় দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা

আলাউদ্দিন - কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গজালিয়া তালিমুল কোরআন দাখিল মাদ্রাসার আয়োজনে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় এ প্লাস (A+) প্রাপ্ত ও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হোমায়ুন কবির (কোম্পানি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের। এছাড়াও মাদ্রাসার সুপার আমির হোসাইন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান: দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ভূমি সেবার প্রত্যয় ভাঙ্গুড়ায়

অনুষ্ঠানে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। মাদ্রাসাটির মোট ১৫ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে তিনজন এ প্লাস (A+) অর্জন করেছে এবং অন্যরাও কৃতিত্বের সঙ্গে ভালো ফলাফল করেছে।
প্রধান অতিথির বক্তব্যে মো. হোমায়ুন কবির শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের আরও মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও জানান, স্থানীয় সংসদ সদস্যের কাছ থেকে মাদ্রাসার উন্নয়নের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মাদ্রাসার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি।

বক্তারা কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

পাবনায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ড্যাব নেতা ও পৌর মেয়র প্রার্থী ডাঃ নোমানের নেতৃত্বে মশাল মিছিল

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ আগস্ট ২০২৬
Trulli

গজালিয়ায় দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা