সর্বশেষ

প্রথম সপ্তাহেই সাফল্যের পথে ‘আওয়ারাপন ২’, তৃতীয় কিস্তির ইঙ্গিত

অনলাইন ডেস্ক

প্রায় দুই দশক পর বড় পর্দায় ফিরেছে ইমরান হাশমির আলোচিত সিনেমা ‘আওয়ারাপন’। এর দ্বিতীয় কিস্তি ‘আওয়ারাপন ২’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে।

১৪ আগস্ট মুক্তির প্রথম দিনেই ভারতে সিনেমাটির নেট আয় হয়েছে ২১ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ২০ লাখ রুপি।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিনে ভারতে ৯ হাজার ৩৩টি প্রদর্শনীতে সিনেমাটির গড় দর্শক উপস্থিতি ছিল ৪৫ দশমিক ৭৩ শতাংশ। দিল্লি-এনসিআর এলাকায় এই হার ছিল ৫৮ দশমিক ৫ শতাংশ এবং মুম্বাইয়ে ৩৯ দশমিক ৫ শতাংশ।

উত্তর আমেরিকা মাতিয়ে রেকর্ডের পর রেকর্ড গড়ল বিটিএস

একই দিনে মুক্তি পাওয়া সানি দেওল ও প্রীতি জিনতার ‘বাটওয়ারা ১৯৪৭’-এর চেয়েও এগিয়ে রয়েছে ‘আওয়ারাপন ২’। প্রথম দিনে ‘বাটওয়ারা ১৯৪৭’ বিশ্বব্যাপী আয় করে ৮ কোটি ৩৪ লাখ রুপি।

দ্বিতীয় দিনেও সিনেমাটির ব্যবসা অব্যাহত ছিল। শনিবার বিকেল ৪টা ৪১ মিনিটের হিসাব অনুযায়ী, দ্বিতীয় দিনে ভারতে আয় হয়েছে ১২ কোটি ৬০ লাখ রুপি। ফলে দেশটিতে দুই দিনে মোট আয় দাঁড়িয়েছে ৪১ কোটি ২৭ লাখ রুপি। এই ধারাবাহিকতা থাকলে দ্রুতই ৫০ কোটি রুপির ঘরে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

এরই মধ্যে ‘আওয়ারাপন ৩’ নিয়ে আশার কথা জানিয়েছেন ইমরান হাশমি। দর্শকদের ভালোবাসাকেই ‘আওয়ারাপন’ সিরিজের মূল শক্তি হিসেবে উল্লেখ করে তিনি তৃতীয় কিস্তি আসার সম্ভাবনার কথা জানান।

ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলেন সংগীতশিল্পী আসিফ

তবে এখন পর্যন্ত ‘আওয়ারাপন ৩’ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

২০০৭ সালে মুক্তি পাওয়া প্রথম ‘আওয়ারাপন’ বক্স অফিসে সফল না হলেও পরবর্তী সময়ে দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পায় এবং কাল্ট সিনেমার মর্যাদা অর্জন করে। দ্বিতীয় কিস্তিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, পুরাণ গাব্বি ও অনিরুদ্ধ রাওয়াল। সিনেমাটি পরিচালনা করেছেন নীতিন কক্কর।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ আগস্ট ২০২৬
Trulli

প্রথম সপ্তাহেই সাফল্যের পথে ‘আওয়ারাপন ২’, তৃতীয় কিস্তির ইঙ্গিত