কেশবপুরে ককটেল বিস্ফোরণে যুবক আহত, ঘিরে রাখা হয়েছে আরও দুই বস্তু

অনলাইন ডেস্ক

যশোর-চুকনগর সড়কের কেশবপুরের মধ্যকুল জেলেপাড়া মোড়ে বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন। ঘটনাস্থলে আরও দুটি ককটেল সদৃশ বস্তু পাওয়ায় এলাকা ঘিরে রেখেছে পুলিশশনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন জুয়েল সরদার (২৬)। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জুয়েল কেশবপুর পৌরসভার মধ্যকুল এলাকার খানজাহান আলী সরদারের ছেলে। বিস্ফোরণে তাঁর ডান পায়ের বিভিন্ন স্থানে আঘাত লাগে। বর্তমানে তিনি পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করে। সেখানে আরও দুটি ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে নিরাপত্তার জন্য জায়গাটি দড়ি দিয়ে ঘিরে রাখা হয়।

গজালিয়ায় দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা

পুলিশ জানিয়েছে, বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা এসে বস্তু দুটি নিষ্ক্রিয় করবেন। এ ঘটনায় পুলিশ ও ডিবির সদস্যরা ঘটনাস্থল, হাসপাতাল এবং আশপাশের এলাকা পরিদর্শন করেছেন।স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে এবং জুয়েলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে কয়েকজন পথচারী তাঁকে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তুষার কান্তি মন্ডল জানান, আহত যুবক চিকিৎসাধীন রয়েছেন।বিকেল ৪টার দিকে কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন জানান, একটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং আরও দুটি ককটেল সদৃশ বস্তু নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল এলে সেগুলো নিষ্ক্রিয় করা হবে। ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ আগস্ট ২০২৬
Trulli

কেশবপুরে ককটেল বিস্ফোরণে যুবক আহত, ঘিরে রাখা হয়েছে আরও দুই বস্তু