সর্বশেষ

পিংক বাসে এবার স্যাটেলাইট ইন্টারনেট, চলছে পরীক্ষামূলক কার্যক্রম

অনলাইন ডেস্ক

নারীদের জন্য চালু হওয়া বিআরটিসির বিশেষ ‘পিংক বাস’ সেবায় এবার যুক্ত হলো স্যাটেলাইট ইন্টারনেট। পরীক্ষামূলকভাবে একটি বাসে উচ্চগতির ইন্টারনেট সুবিধা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে মহিলা বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রযুক্তির কার্যকারিতা প্রদর্শন করা হয়।চলন্ত অবস্থায় বাসে নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করা সম্ভব কি না, তা যাচাই করতেই আপাতত একটি বাসে এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

ব্যবসার প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি ও আইবিএর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

বিএসসিএলের উদ্যোগের মাধ্যমে শুধু নারী যাত্রীদের ডিজিটাল সংযোগ সুবিধা বাড়ানো নয়, ভবিষ্যতে দেশের বিভিন্ন চলমান যানবাহনেও স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের সম্ভাবনা যাচাই করা হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘অপারেশন ক্লিন হার্ট’ ধরনের অভিযান নয়, সমন্বিত অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ আগস্ট ২০২৬
Trulli

পিংক বাসে এবার স্যাটেলাইট ইন্টারনেট, চলছে পরীক্ষামূলক কার্যক্রম