সর্বশেষ

আগস্টের ১৭ দিনেই ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স

অনলাইন ডেস্ক

প্রবাসীদের পাঠানো অর্থে আবারও গতি দেখা গেছে। চলতি আগস্টের প্রথম ১৭ দিনে দেশে এসেছে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা।মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ১৭ আগস্ট একদিনেই দেশে এসেছে ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা সমপরিমাণ প্রবাসী আয়।গত বছরের আগস্টের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ।

ইসলামিক ক্রেডিট কার্ডে নিষিদ্ধ খাতে লেনদেন বন্ধের নির্দেশ

চলতি অর্থবছরের শুরু থেকে ১৭ আগস্ট পর্যন্ত মোট ৪৭৪ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার।অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৬০ শতাংশ।

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় প্রায় ১৫ হাজার ৭১৩ কোটি টাকা
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ আগস্ট ২০২৬
Trulli

আগস্টের ১৭ দিনেই ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স