সর্বশেষ

উদ্বোধনের দিনেই ধাক্কা খেল পিংক বাস, জরিমানা বলাকা পরিবহনকে

অনলাইন ডেস্ক

নারীদের জন্য বিশেষায়িত বাস সার্ভিস চালুর প্রথম দিনেই দুর্ঘটনার মুখে পড়েছে বিআরটিসির পিংক বাস। মঙ্গলবার রাজধানীর বনানীর নতুন বিমানবন্দর সড়কে একটি বলাকা পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির।ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বলাকা পরিবহনের বাসটিকে জরিমানা করে। এ ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বনানী এলাকায় পিংক বাসটি যাওয়ার সময় বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীসহ তিন জেলায় বিশেষ এই বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ‘

মঙ্গলবার তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করা হয়। শুরুতে মোট ১৪টি বাস দিয়ে কার্যক্রম শুরু হয়েছে।এর মধ্যে ঢাকার ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামের দুটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলবে। ঢাকার বাসগুলোর মধ্যে একটি একতলা ও নয়টি দ্বিতল।ঢাকার বিভিন্ন রুটের পাশাপাশি নারায়ণগঞ্জ-ঢাকা, বগুড়ার শেরপুর-মাটিডালি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটেও এই সেবা চালু করা হয়েছে।

বিমানবন্দরে ঘটনার মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ আগস্ট ২০২৬
Trulli

উদ্বোধনের দিনেই ধাক্কা খেল পিংক বাস, জরিমানা বলাকা পরিবহনকে