সর্বশেষ

মাদকবিরোধী অবস্থান নিয়ে শরিফ মিয়ার বিবৃতি, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বাসিন্দা মো. শরিফ মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে প্রচারিত বিভিন্ন বক্তব্য ও মাদকসংক্রান্ত অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে বিশ্বাসী একজন কর্মী হিসেবে উল্লেখ করে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন।

লিখিত এক বিবৃতিতে মো. শরিফ মিয়া জানান, তিনি ধামসোনা এলাকার বাসিন্দা এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিবৃতিতে তিনি সাবেক চেয়ারম্যান ও বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গফুর মিয়ার মামাতো ভাই এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেনের ফুফাতো ভাই বলে উল্লেখ করেন।

তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে বিভিন্ন সময় তাকে নিয়ে নানা ধরনের বক্তব্য ও অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে তার অবস্থানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

উচ্ছেদ অভিযানে ফুটপাত দখলে জিরো টলারেন্সের ঘোষণা ঢাকা জেলা পুলিশ সুপার

বিবৃতিতে শরিফ মিয়া আরও দাবি করেন, তিনি মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতা তৈরির চেষ্টা করছেন। তার ভাষ্য অনুযায়ী, মাদকবিরোধী অবস্থানের কারণে স্থানীয়ভাবে কিছু মহলের বিরোধিতারও মুখোমুখি হতে হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে কিছু মিথ্যা, ভিত্তিহীন ও অপপ্রচারমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে। এসব বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

বিবৃতির শেষাংশে মো. শরিফ মিয়া বলেন, মাদকের বিরুদ্ধে তার অবস্থান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে সরকারি প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতা করার চেষ্টা করবেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান তিনি।

টাঙ্গাইল সদর ১২ নং মাহমুদ নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মমিন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ সেপ্টেম্বর ২০২৬
Trulli

মাদকবিরোধী অবস্থান নিয়ে শরিফ মিয়ার বিবৃতি, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ