সর্বশেষ

উচ্ছেদ অভিযানে ফুটপাত দখলে জিরো টলারেন্সের ঘোষণা ঢাকা জেলা পুলিশ সুপার

মো.এনামুল হক(আবির)- বিষেশ প্রতিনিধি

কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় যানজট নিরসন ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার লক্ষে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর ২০২৬)এক বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা পুলিশ। অভিযান শেষে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফুটপাত দখল করে কোনো ধরনের অনিয়ম বা ব্যবসা বরদাশত করা হবে না।

​অভিযান চলাকালে কদমতলী মোড় ও সংলগ্ন এলাকার সড়ক এবং ফুটপাতে গড়ে ওঠা বিপুল সংখ্যক অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। এর ফলে দীর্ঘদিন ধরে যানজটে তোগান্তিতে থাকা স্থানীয় পথচারী ও যানবাহন চালকদের মাঝে স্বস্তি ফিরে আসে।

আইনশৃঙ্খলা রক্ষা ও সাহসিকতার স্বীকৃতি: ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই জাকির আল আহসান

​অভিযান শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, “ফুটপাত জনগণের চলাচলের জন্য। ফুটপাত দখল করে কোনো ধরনের অবৈধ ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।”

​অবৈধ দখলদারদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন:​জনদুর্ভোগে কঠোর অবস্থান: সাধারণ মানুষের চলাচলের পথে বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় যা-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।জনগণের প্রতি দায়বদ্ধতা: পুলিশ প্রশাসনের মূল কাজ জনগণের সেবা করা উল্লেখ করে তিনি বলেন, পুলিশ সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বেতন পায়, তাই জনগণের কোনো দুর্ভোগ মেনে নেওয়া হবে না।​ধারাবাহিক অভিযান: এটি কোনো একদিনের লোকদেখানো উদ্যোগ নয়; কদমতলীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে না আসা পর্যন্ত এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত কাজী আকবর গ্রেপ্তার

​অভিযানকালে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,স্থানীয় থানা পুলিশ এবং বিপুলসংখ্যক ট্রাফিক সদস্য উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ফুটপাত যেন পুনরায় দখল না হয়, সেজন্য নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ সেপ্টেম্বর ২০২৬
Trulli

উচ্ছেদ অভিযানে ফুটপাত দখলে জিরো টলারেন্সের ঘোষণা ঢাকা জেলা পুলিশ সুপার