সর্বশেষ

টাঙ্গাইলে জব ফেয়ারে চাকরি পেয়ে জেলা প্রশাসকের সাথে দৃষ্টি প্রতিবন্ধী নুরনবীর সৌজন্য সাক্ষাৎ

​টাঙ্গাইল প্রতিনিধি

ইচ্ছাশক্তি ও অদম্য আত্মবিশ্বাসের কাছে শারীরিক কোনো প্রতিবন্ধকতাই যে বাধা হতে পারে না, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মোঃ নুরনবী। জেলা প্রশাসক, টাঙ্গাইল-এর উদ্যোগে আয়োজিত ‘Job Fair 2026’-এর মাধ্যমে চাকরি লাভ করেছেন তিনি। ​চাকরি পাওয়ার পর আজ টাঙ্গাইলের জেলা প্রশাসক জনাব শরীফা হক-এর সাথে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন মোঃ নুরনবী। সাক্ষাতকালে জেলা প্রশাসক তাঁকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভিনন্দন জানান এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আন্তরিক শুভকামনা ব্যক্ত করেন।

​মোঃ নুরনবী বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণিতে অধ্যয়নরত। সমস্ত প্রতিকূলতাকে জয় করে তাঁর এই সাফল্য অর্জন অন্যান্য দৃষ্টি প্রতিবন্ধী ও তরুণ সমাজের জন্য এক দারুণ অনুপ্রেরণা হিসেবে দেখা দিচ্ছে। ​সৌজন্য সাক্ষাৎ শেষে জেলা প্রশাসক জনাব শরীফা হক বলেন, “নুরনবীর এই এগিয়ে যাওয়া প্রমাণ করে যে লক্ষ্য স্থির থাকলে এবং ইচ্ছা শক্তি থাকলে কোনো সীমাবদ্ধতাই মানুষকে আটকে রাখতে পারে না।

সাদুল্ল্যাপুর ক্যাম্পের ভূমি সেবায় আস্থা ফিরছে সাধারণ মানুষের

সমাজ ও দেশের উন্নয়নে তাঁর এই সাফল্য দৃষ্টান্ত হয়ে থাকবে।” ​উল্লেখ্য, টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘Job Fair 2026’-এ তরুণ ও চাকরিপ্রার্থীদের অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। অনলাইন ও অফলাইনের মাধ্যমে সর্বমোট ১১,৪২৭ জন চাকরিপ্রার্থী মেলায় অংশ নিতে নিবন্ধন সম্পন্ন করেন। অংশগ্রহণকারী বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে ২৬ হাজারের বেশি জীবনবৃত্তান্ত (সিভি) জমা পড়ে। যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে এই মেলা থেকে মোট ২,০২৭ জন চাকরিপ্রার্থীর কর্মসংস্থান ও নিয়োগ চূড়ান্ত নিশ্চিত করা হয়েছে।

পাবিপ্রবিতে এমপি শিমুল বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানালো বিশ্ববিদ্যালয় ছাত্রদল
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ সেপ্টেম্বর ২০২৬
Trulli

টাঙ্গাইলে জব ফেয়ারে চাকরি পেয়ে জেলা প্রশাসকের সাথে দৃষ্টি প্রতিবন্ধী নুরনবীর সৌজন্য সাক্ষাৎ