সর্বশেষ

নারায়ণগন্জের রূপগঞ্জে ব্যবসায়ীর বাসভবনে ডাকাতি \ ৪০ লক্ষাধিক টাকার মালামাল  লুটপাট 

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের অধিবাসী  জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে  ২৪ সেপ্টেম্বর ভোর রাতে দুরধর্ষ ডাকাতি ঘটেছে।ডাকাতরা নগদ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকারসহ ৪০লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে চলে যায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, মুখোশ পরিহিত অবস্হয় ১৫/১৬ সদস্যের একদল ডাকাত পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে হামলা চালায়।

বাড়ির কলাপ্সিবল গেইট ও বসত ঘরের দরজা ভেঙ্গে ডাকাতরা প্রবেশ করে। পরে ব্যবসায়ী আবুল হোসেন(৬৫), তার স্ত্রী রণি বেগম(৫৮) ও ছোট ছেলে আল-আমিনকে(৩৫) মারপিট করে এবং  অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা, মুখ বেঁধে ডাকাতরা লুটপাট করে।

সাদুল্ল্যাপুর ক্যাম্পের ভূমি সেবায় আস্থা ফিরছে সাধারণ মানুষের

একপর্যায়ে নগরপাড়া জামে মসজিদের মাইকে ডাকাত-ডাকাত বলে চিৎকার করলে আশপাশের এলাকার মানুষজন ছুটে আসলে ১৭ভরি স্বর্ণালংকার ও জমির বায়নার ৩লক্ষ ৫০হাজার টাকাসহ ৪০লক্ষাধিক টাকার মালামাল নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে দুইটি কালো রঙের মাইক্রোবাস ও একটি পিকআপে করে ডাকাতরা ঢাকার দিকে চলে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাস্থল পুুলিশ পরিদর্শন করেছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে পুুলিশ তৎপর আছে।

পাবিপ্রবিতে এমপি শিমুল বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানালো বিশ্ববিদ্যালয় ছাত্রদল
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ সেপ্টেম্বর ২০২৬
Trulli

নারায়ণগন্জের রূপগঞ্জে ব্যবসায়ীর বাসভবনে ডাকাতি \ ৪০ লক্ষাধিক টাকার মালামাল  লুটপাট