সাভারের আমিন বাজার ইউনিয়ন ভূমি অফিসের আওতাভুক্ত সাদুল্ল্যাপুর ক্যাম্প ভূমি অফিসের সেবায় সাধারন মানুষের মনে আস্থা তৈরী হচ্ছে ও ভূমি সেবায় এসেছে আমূল পরিবর্তন । জালিয়াতি ও দালালি মুক্ত সেবা নিশ্চিত করায় ভূমি সহকারী কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেনের ওপর সাধারণ মানুষের আস্থা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তবে সরকারি স্বার্থ রক্ষা ও স্বচ্ছতা বজায় রাখতে গিয়ে একটি স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্রের তোপের মুখে পড়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের ভূমি সেবাকে দালালমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছেন কর্তৃপক্ষ। ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কোনো অসাধু চক্রের সঙ্গে আঁতাত না করায় তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভুলে ভরা তথ্য-উপাত্ত দিয়ে কিছু নামসর্বস্ব নিউজ পোর্টালে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে , নিয়মবহির্ভূতভাবে ‘ক’ শ্রেণীর নামজারী (খারিজ) করে না দেওয়ায় একটি নির্দিষ্ট দালাল চক্র ক্ষিপ্ত হয়ে ওঠে এ অপপ্রচার চালিয়ে যাচ্ছে । ক-তফসিলভুক্ত বা সরকারি খাস জমি বেআইনিভাবে ব্যক্তিমালিকানায় দেওয়ার সুযোগ না পেয়ে ওই চক্রটি বিভিন্ন নামসর্বস্ব ও ভুঁইফোড় সংবাদ মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
এ বিষয়ে ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা মোঃ বিল্লাহ হোসেনের সাথে কথা বললে তিনি জানান, “সরকারি স্বার্থ রক্ষা করে এবং সঠিক নিয়ম মেনে সেবা প্রদান করাই আমাদের মূল দায়িত্ব। কোনো ধরনের ভূমি দস্যু, ভূঁইফোড় চক্র বা দালালদের সাথে আপস করার প্রশ্নই ওঠে না।” এ ছাড়া তিনি আরও বলেন বর্তমানে ভূমি সেবা অনলাইন নির্ভর হওয়ায় চাইলে ভূমি সেবা প্রত্যাশীরা ঘরে বসেই তারা সেবা গ্রহন করতে পারে,কোন গ্রাহককে হয়রানি করার কোন সুযোগ নেই। অপপ্রচারে কান না দিয়ে সাধারণ সেবাগ্রহীতাদের সঠিক নিয়মে ও নির্ভয়ে ভূমি সেবা গ্রহণ করার আহ্বানও জানানো তিনি । বর্তমানে সাদুল্ল্যাপুর ক্যাম্পের এই সৎ ও কঠোর অবস্থানের কারণে সাধারণ মানুষ কোনো ঝামেলা ছাড়াই সেবা পাচ্ছেন, যা সার্বিক ভূমি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এনেছে।













