আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাভারের ঐতিহাসিক বিরুলিয়া ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সম্ভাব্য একাধিক প্রার্থী মাঠে থাকলেও অভিজ্ঞতা,সামাজিক গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক ভিত্তির বিচারে শক্ত অবস্থানে রয়েছেন তিন বারের নির্বাচিত ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মনিরুল হক।
বর্তমানে তিনি সাভার থানা জিয়া পরিষদের সভাপতি ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে স্থানীয় বিচারব্যবস্থায় ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকার কারণে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডেই গড়ে উঠেছে তার সুদৃঢ় ‘নিজস্ব ভোট ব্যাংক’।
সরেজমিনে ঘুরে জানা গেছে,বিবাহ, জানাজা,খেলাধুলা ও ধর্মীয় অনুষ্ঠানসহ বিরুলিয়ার প্রতিটি সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে মনিরুল হকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ার মতো। এতে করে স্থানীয় গণমানুষের মনে তিনি যেমন বিশেষ স্থান করে নিয়েছেন,তেমনি সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে অর্জন করেছেন সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা।
নির্বাচনী সমীক্ষা ও জনজরিপে সাধারণ এবং সচেতন ভোটারদের বড় একটি অংশ তাকেই আগামী দিনের কাণ্ডারি হিসেবে দেখতে চাইছেন। একাধিক ভোটার জানান, “মনিরুল হক মেম্বার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে এলাকার ছোট-বড় বিরোধ নিষ্পত্তিতে মানবিক পরিচয় দিয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে তার অভিজ্ঞতা ও যোগ্যতা ইতোমধ্যে পরীক্ষিত।”
এদিকে স্থানীয় সচেতন মহলের মতে, নির্বাচনী বৈতরণী পার হতে এবং ভোটারদের মন আরোও দৃঢ়ভাবে জয় করতে মনিরুল হককে সামনের দিনগুলোতে সন্ত্রাস ও মাদকমুক্ত করণ,অবকাঠামোগত উন্নয়ন ভাবনার পাশাপাশি আরোও বেশি মানবিক ও সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে সরাসরি যুক্ত হতে হবে।
নিজের প্রার্থীতা ও পরিকল্পনা সম্পর্কে মনিরুল হক জানান,”জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। পদ-পদবির মোহ থেকে নয়,বিরুলিয়াবাসীর সুখ-দুঃখে ছায়া হয়ে পাশে থাকার জন্যই আমি রাজনীতি ও সমাজসেবা করি। সাধারণ মানুষ যদি আমাকে খেদমত করার সুযোগ দেন,তবে বিরুলিয়াকে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক,মাদক-সন্ত্রাস দুর্নীতিমুক্ত এবং মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”
তিনি বর্তমানে নির্বাচনে বিজয়ের লক্ষ্য নিয়ে ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে নেতাকর্মীদের সাথে নিয়ে সমন্বিত প্রচারণা ও মতবিনিময় অব্যাহত রেখেছেন অভিজ্ঞ এই রাজনৈতিক ব্যক্তিত্ব।



















