সর্বশেষ

চুয়াডাঙ্গায় হ্যান্ডকাপসহ পালালো আ.লীগ নেতা,

চিত্তরঞ্জন সাহা চিতু - চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপ পরা অবস্থায় ওই আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে হ্যান্ডকাপ পরা অবস্থাতেই তিনি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আবু ছিদ্দিক মেম্বার চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মামলায় আবু ছিদ্দিককে গ্রেপ্তারের উদ্দেশ্যে বুধবার রাতে দর্শনা থানার একটি দল চণ্ডীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের পর পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেন বলে পুলিশের অভিযোগ।

পাবনায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়

পুলিশের দাবি, এ সময় হামলায় তাদের দুই সদস্য আহত হন। পরে হ্যান্ডকাপ পরা অবস্থায় আবু ছিদ্দিক সেখান থেকে পালিয়ে যায়।

দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটকের সময় তাঁর পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (তদন্ত) মো. মোখলেসুর রহমান বলেন, পুলিশের একটি দল আবু ছিদ্দিককে আটক করতে গেলে সেখানে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে এবং এ লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

আটঘরিয়ায় ডেঙ্গারগ্রাম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ অক্টোবর ২০২৬
Trulli

চুয়াডাঙ্গায় হ্যান্ডকাপসহ পালালো আ.লীগ নেতা,