সর্বশেষ

পাবনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচির: তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

 বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার সামাজিক অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে পাবনা সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১অক্টোবর ২০২৬) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানীত সভাপতি এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি।

পাবনায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষের চারা তুলে দিয়ে প্রধান অতিথি এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন,”জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে অঙ্গীকার গ্রহণ করেছেন,তা বাস্তবায়নে তরুণেরাই প্রধান কারিগর। আজ শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণের মাধ্যমে আমরা দেশব্যাপী একটি টেকসই সবুজ বিপ্লবের বীজ রোপণ করছি।”

​তিনি আরও বলেন, শুধু চারা রোপণ করলেই হবে না, সেটিকে যত্নের মাধ্যমে বড় করে তোলার দায়িত্বও শিক্ষার্থীদের নিতে হবে। পরিবেশ রক্ষায় প্রতিটি শিক্ষার্থীকে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

আটঘরিয়ায় ডেঙ্গারগ্রাম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

​অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের স্থানীয় শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে চারা রোপণ অভিযান পরিচালিত হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ অক্টোবর ২০২৬
Trulli

পাবনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচির: তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ