সর্বশেষ

আটঘরিয়ায় ডেঙ্গারগ্রাম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

উপজেলা সংবাদদাতা

পাবনার আটঘরিয়ায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং নতুন শিক্ষার্থী বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডেঙ্গারগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

​ডেঙ্গারগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করা, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং নৈতিক শিক্ষা প্রদানে পরিবার ও বিদ্যালয়ের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

পাবনায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন:​মুনতাসীর মাহফুজ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আটঘরিয়াএ্যাড.শাহজাহান আলী, প্রতিষ্ঠাতা, ডেঙ্গারগ্রাম উচ্চ বিদ্যালয় ও ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজ। ​নাজমুল হক, অফিসার ইনচার্জ (ওসি),আটঘরিয়া থানা​আতাউর রহমান রানা, আহ্বায়ক, আটঘরিয়া উপজেলা বিএনপি,হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,​শিপ্রা রানী মন্ডল,একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস,মেহেরুন্নেছা, সাধারণ সম্পাদক, পাবনা জেলা মহিলা দল

​সভাপতির বক্তব্যে আশরাফুল আলম বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য। সন্তানদের পড়াশোনার খোঁজখবর নেওয়া এবং বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য আমি অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছি।”

​এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডেঙ্গারগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম শহিদুল্লাহ।

পাবনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচির: তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ

​সমাবেশে বিদ্যালয়ের ঝরে পড়া রোধ, শৃঙ্খলা রক্ষা এবং নতুন শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির বিষয়ে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,অভিভাবক,শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ অক্টোবর ২০২৬
Trulli

আটঘরিয়ায় ডেঙ্গারগ্রাম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত