সর্বশেষ

পাবনায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়

​পাবনা প্রতিনিধিঃ

পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সাথে এক সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা ও মতবিনিময় সভা পরিচালনা করেছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা, পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাতকালে সংগঠনের নেতৃবৃন্দ নতুন জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নির্ধারিত দামের বেশি এলপিজি বিক্রি করলে ব্যবস্থা

​মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে জানান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা সম্পূর্ণ একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। দেশের সেবা শেষে অবসরে যাওয়া অসচ্ছল ও অসহায় সৈনিকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের নানা ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখাই এই সংগঠনের মূল লক্ষ্য।

​সংগঠনের আলোচনা ও লক্ষ্যসমূহ গুরুত্বের সাথে শুনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, “জনকল্যাণমুখী যেকোনো উদ্যোগে পাবনা জেলা প্রশাসন আপনাদের পাশে থাকবে। সামাজিক ও মানবিক কাজে আপনাদের অভিজ্ঞতা প্রশংসনীয়। যেকোনো প্রয়োজনে আমার কার্যালয়ের দরজা আপনাদের জন্য সব সময় উন্মুক্ত থাকবে।”

আটঘরিয়ায় ডেঙ্গারগ্রাম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:​ক্যাপ্টেন (অব.) ডা. সরওয়ার জাহান ফয়েজ, প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট চিকিৎসকমো.আব্দুর রহিম, উপদেষ্টা (সিনিয়র ওয়ারেন্ট অফিসার)আবুল কালাম আজাদ, উপদেষ্টা (ওয়ারেন্ট অফিসার,​সৈনিক নূর এলাহী মো. আলী শরীফ, সভাপতি,​ল্যান্স কর্পোরাল মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক,​কর্পোরাল মো. রফিকুল ইসলাম, পাবনা জেলা কমিটি,সার্জেন্টবৃন্দ: মো. বাবুল হোসেন, মো. হাসান রেজা, মো. সাদেক আলী, মো. মকবুল হোসেন ও মো. সৌহরাব আলী।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ অক্টোবর ২০২৬
Trulli

পাবনায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়