সর্বশেষ

৩৪ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ, সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করবে ট্রাইব্যুনাল

অনলাইন ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ পলাতক ৩৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের আত্মসমর্পণের জন্য দেশের একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মামলার শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আগামী ২৭ অক্টোবর মামলাটির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা তানজিন তিশার

মামলাটিতে মোট ৩৮ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এবং নিষিদ্ধ আওয়ামী লীগের রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ চারজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।

অন্যদিকে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীরসহ ৩৪ জন এখনো গ্রেপ্তার হননি।

হাইকোর্টের আদেশ অমান্য করে শিবালয়ে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন

ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী, পলাতক আসামিদের আত্মসমর্পণের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে তারা ট্রাইব্যুনালে হাজির হন কি না, পরবর্তী শুনানিতে সে বিষয়ে অগ্রগতি জানা যাবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ অক্টোবর ২০২৬
Trulli

৩৪ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ, সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করবে ট্রাইব্যুনাল