ময়মনসিংহে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
আজ ০২ অক্টোবর শুক্রবার ২০২৬ খ্রি.ময়মনসিংহ নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়।
সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পদোন্নতি পরীক্ষা পরিচালনার লক্ষ্যে কেন্দ্র পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও সভাপতি, পরীক্ষা পরিচালনা বোর্ড (ময়মনসিংহ রেঞ্জ), মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা পরীক্ষা সার্বিক পরিবেশ,আসন বিন্যাস ও পরীক্ষা পরিচালনা কার্যক্রম পরিদর্শন করেন। সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করতে নির্ধারিত নিয়ম মেনে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশন প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মো: আবু বকর সিদ্দীক; পুলিশ সুপার (অপারেশনস্), মোহাম্মদ সালা্হউদ্দিন তালুকদার; পুলিশ সুপার, ময়মনসিংহ, মোহাম্মদ কামরুল হাসান সহ রেঞ্জ অফিস ও জেলা পুলিশ ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাগন এবং পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগন। এছাড়াও পরীক্ষায় সহায়তা ও পর্যবেক্ষণের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত পুলিশ সুপার (ডেভেলপমেন্ট) কাজী এহসানুল কবীর; অতিরিক্ত পুলিশ সুপার, মো: শাকের আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রতিবছরের ন্যায় চলতি বছরও বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বহুনির্বাচনি (এমসিকিউ) আজ অনুষ্ঠিত হয়েছে।
নির্ধারিত ৩০ মিনিট সময়ে প্রচলিত আইনের বিভিন্ন বিষয়ের ৫০টি বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষায় উতীর্ণ হতে পারলেই কেবল লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ থাকে। এ বছর ময়মনসিংহ রেঞ্জাধীন পরীক্ষা পরিচালনা বোর্ডে জেলা পুলিশ ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর নেত্রকোণা; ২-এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহ; শিল্পাঞ্চল পুলিশ-৫, ময়মনসিংহ; হাইওয়ে পুলিশ, ময়মনসিংহ রিজিওন, ময়মনসিংহ পুলিশের ৩১০ জন অফিসার এএসআই(নিঃ) হতে এসআই (নিঃ) পদে এবং কনস্টেবল/ নায়েক হতে ১০৭৯ জন এএসআই(নিঃ) পদে পদোন্নতি পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন।


















