সর্বশেষ

ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ‘

নিজস্ব প্রতিবেদক

কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ-২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) ভূঞাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি-র নেতৃত্বে কৃষকদের জন্য নেওয়া এ উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য,অ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু।

বিমানবন্দরে ঘটনার মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

বক্তব্যে তিনি কৃষকদের দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে কৃষকদের জন্য সরকারি সেবা সহজলভ্য, স্বচ্ছ ও দ্রুত করার ওপর গুরুত্বারোপ করেন। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে বিভিন্ন কৃষিসেবা ও সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগকে তিনি কৃষিখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।কৃষক কার্ড কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে কৃষকদের নগদ সহায়তা ও সরকারি প্রণোদনা, কৃষি উপকরণ, সেচ সুবিধা, কৃষিঋণ, কৃষিযন্ত্র, কৃষি প্রশিক্ষণ, আবহাওয়া ও বাজারসংক্রান্ত তথ্যসহ বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সরকারের কৃষক কার্ড কর্মসূচির লক্ষ্য হলো কৃষকদের একটি ডিজিটাল ব্যবস্থার আওতায় এনে কৃষিসেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা এবং কৃষকদের প্রয়োজনীয় সহায়তা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া। সরকারি তথ্য অনুযায়ী, পর্যায়ক্রমে দেশের কৃষকদের এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউপি ও পৌর নির্বাচনে বিগত ১৭ বছরের সংগ্রামী ও জনপ্রিয় প্রার্থীরাই পাবেন বিএনপির সমর্থন: মীর শাহে আলম

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ অক্টোবর ২০২৬
Trulli

ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ‘